Ticker

6/recent/ticker-posts

বিকাশ মার্চেন্ট বা পারসোনাল রিটেইল একাউন্ট খুলবেন যেভাবে

বিকাশ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা। এই সেবা এর মাধ্যমে বাংলাদেশের জনগন তাদের নিয়মিত আর্থিক লেনদেনের জন্য একে অপরকে বা একস্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে পারে।  প্রথম দিকে মোবাইল ব্যাংকিং মুলত একে অপরকে টাকা পাঠানোর সেবা থাকলেও এখন রয়েছে অনেক সেবা। যেমনঃ টাকা পাঠানো, ব্যাংকে টাকা ট্রান্সফার, বাসার গ্যাস পানি ও বিদ্যুৎ বিল দেওয়া সহ এখন অনেক স্টোর এ বিকাশ এ পেমেন্ট এর মাধ্যমে পন্য ক্রয় করা যায়।


এই পেমেন্ট রিসিভ করে যেই একাউন্ট গুলো সেগুলোকে বলে বিকাশ মার্চেন্ট একাউন্ট। লেনদেনের ধরন ও চাহিদা অনুযায়ী মার্চেন্ট একাউন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ মার্চেন্ট এ, মার্চেন্ট বি, মার্চেন্ট প্লাস, মাইক্রো মার্চেন্ট ও পারসোনাল রিটেইল একাউন্ট।  মার্চেন্ট এ, মার্চেন্ট বি, মার্চেন্ট প্লাস, মাইক্রো মার্চেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে 


  • জাতীয় পরিচয় পত্র
  • ব্যাবসায়িক মালিকানা প্রমান পত্র (ট্রেড লাইসেন্স)
  • সিমের মালিকানা প্রামানপত্র
  • ব্যবসার নামে একটি সচল ব্যাংক একাউন্ট

এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি support.shop@bkash.com আপনার জন্য মার্চেন্ট একাউন্ট লাগবে বলে যানাবে তার আপনার সাথে যোগাযোগ করে দিয়ে দেবে। 



আর যদি আপনার ট্রেড লাইসেন্স ও ব্যাংক একাউন্ট না থাকে, তাহলে আপনি সহজেই খুলে ফেলতে পারবেন বিকাশ বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট! 
প্রথমে গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে "bkash personal retail account" লিখে সার্চ বাটনে ক্লিক করলে নিচের মতো দেখাবে। 



এখানে থেকে প্রথম লিঙ্কে যাবেন গেলেই নিচের মতো বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে যাবে। এরবার নিচের ছবিগুলোতে দেখানো ধাপগুলো অনুসরন করুন। 










চতুর্থ ধাপে আপনার নমিনির তথ্য দিবে এবং রেজিস্টারিং এজেন্ট এ টিক মার্ক দিয়ে 01811293071 নাম্বারটি দিবেন। নাম্বারটি না দিলেও সমস্যা নাই। তবে যদি দেন তাহলে কিছু কিছু সময় বোনাস থাকে একাউন্ট খোলার ক্ষেত্রে সেই বোনাসটি পেয়ে যাবেন। 





একাউন্ট খলার সময় –

করণীয় 

✅ সকল তথ্য যেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হয়
✅ বিজনেস পেইজের নাম এবং রেজিস্ট্রেশান এর সময় প্রদত্য ব্যবসার নাম এক হতে হবে। 
✅ জাতীয় পরিচয়পত্রের পরিষ্কার ছবি তুলতে হবে 
✅ লাইভ ফটোর জন্য চোখ খোলা রাখুন এবং ভাল পোশাক পরুন, সেইসাথে নিশ্চিত করুন যে আবেদনকারী ছাড়া ছবিতে অন্য কাউকে দেখা না যায়
✅ বিজনেস পেইজ/গ্রুপের সঠিক লিংক দিতে হবে 
✅ সিমের মালিকানার স্ক্রিনশট যেন স্পষ্ট হয়  

বর্জনীয় 

❌ ছবি থেকে ছবি তুলবেন না
❌ ব্যক্তিগত প্রোফাইলের লিংক দিবেন না
❌ অভ্যন্তরীণ পোশাক পরে বা পোশাক না পরে কিংবা চোখ বন্ধ করে বা অন্ধকারে লাইভ ফটো তুলবেন না
❌ দোকানের ছবির জন্য ডাউনলোড করা ফটো প্রদান করবেন না
❌ জাতীয় পরিচয়পত্রের কোনোকিছুই পরিবর্তন করবেননা


পারসোনাল রিটেইল একাউন্ট খুলতে না পারলে আপনি চাইলে "RealTech Master" এর ভিডিও টি দেখতে পারেন। 


ভিডিওতে উল্লেখিত ঠিকানা যাচাই এখন আর প্রয়োজন নেই। 

জরুরী পোষ্ট ঃ   বিকাশ API এর জন্য আবেদন - Bkash Payment Getway integration









Post a Comment

0 Comments